ইরান যুদ্ধে নিহত সর্বকনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা গজল মোলান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
উত্তর ইরাকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কথিত ড্রোন হামলায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৯ বছর বয়সী কুর্দি যোদ্ধা গজল মোলান চাপারাবাদ। তিনি কুর্দি পেশমার্গা বাহিনীর সর্বকনিষ্ঠ নারী যোদ্ধাদের একজন ছিলেন। সম্প্রতি তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল বলে জানা গেছে।

কুর্দিস্তান প্রেস এজেন্সি-এর প্রতিবেদনে বলা হয়, ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির সপ্তম দিনে উত্তর ইরাকের সুরদাশ এলাকার একটি আবাসিক স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। সেখানে ইরানের বিরোধী দল কোমালা অব দ্য টয়লার্স অব কুর্দিস্তান-এর সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলো অবস্থান করছিল। হামলায় গুরুতর আহত হন গজল মোলান। পরে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সচিবালয় এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং তাঁকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে।

সুরদাশ ক্যাম্পে হামলার পর প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, ব্যবহৃত একটি ড্রোনের গায়ে লেখা ছিল ‘আমার শহীদ নেতা সাইয়্যিদ আলী খামেনির স্মরণে’। তবে আলী খামেনি-র নাম উল্লেখ থাকলেও এ হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান সরকার।

গজলের মৃত্যুর পেছনে সময়মতো চিকিৎসা না পাওয়া এবং হাসপাতাল কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে শোরশ হাসপাতাল-এ নেওয়া হয়। পর্যাপ্ত সুবিধা না থাকায় পরে তাঁকে বাখশিন হাসপাতাল-এ স্থানান্তরের চেষ্টা করা হয়। কিন্তু পরিচয় জানার পর সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার আশঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে।

গজলের সঙ্গী ও নাগরিক অধিকারকর্মী শাকিলা মাহদিপাহ জানান, গুরুতর রক্তক্ষরণের মধ্যেও চিকিৎসা না পেয়ে তাঁকে পরে ফারুক মেডিকেল সেন্টার-এ নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।

মৃত্যুর পরও মরদেহ গ্রহণে মর্গ কর্তৃপক্ষের অনীহার অভিযোগ ওঠে। বামপন্থী পেশমার্গা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার কারণেই এমন আচরণ করা হয়েছে বলে দাবি করেন তাঁর সঙ্গীরা। পরে সুলাইমানিয়া শহরের একটি লাইব্রেরিতে বন্ধু ও হবু স্বামী মিলে শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

দাফনের সময় পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ। জানা যায়, একই দিন সকালে আইআরজিসি একটি পেশমার্গা কবরস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নিরাপত্তা শঙ্কার কারণে সীমিত পরিসরে দ্রুত জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।

কুর্দি মানবাধিকারকর্মী রাদা ফাতেহি বলেন, কম বয়সে দেশ ছেড়ে সংগ্রামের পথ বেছে নেওয়া গজলের সাহসিকতার পরিচয় বহন করে। অন্যদের মতো স্বাভাবিক জীবন না বেছে নিয়ে তিনি লড়াইয়ের পথে জীবন উৎসর্গ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির