ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইউক্রেনজুড়ে গতকাল ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত এবং ৭৬ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

দেশটির পাঁচটি অঞ্চলের কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ইউক্রেনের বিভিন্ন শহরে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে মস্কো। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া অন্তত ২৭০টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে।

হামলায় খেরসন অঞ্চলে তিনজন নিহত হন। ওডেসা, দোনেতস্ক এবং জাপোরিঝজিয়া অঞ্চলে দুইজন করে এবং সুমিতে একজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনও মস্কোকে লক্ষ্য করে অন্তত ৩৩৪টি ড্রোন নিক্ষেপ করেছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তেল টার্মিনাল উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও দুইটি তেল ট্যাংকার আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে জেলেনস্কির এ দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল