এবার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধের’ ঘোষণা দিলেন ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইসলামাবাদে প্রায় ২০ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার অধিকাংশ বিষয়ে ঐকমত্য হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রশ্নে মতভেদ থাকায় এই গুরুত্বপূর্ণ শান্তি প্রচেষ্টা ভেস্তে যায়। এর পরপরই কঠোর অবস্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজ অবরোধের নির্দেশ দেন মার্কিন নৌবাহিনীকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় ট্রাম্প জানান, ইসলামাবাদে অবস্থান করা মার্কিন প্রতিনিধি দল—ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার তাঁকে বিস্তারিত অবহিত করেছেন। তাঁর মতে, আলোচনার প্রধান বাধা ছিল ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। তিনি বলেন, অন্যান্য বিষয়ে সমঝোতা হলেও পারমাণবিক ইস্যুতে ইরান তাদের অবস্থান থেকে সরে আসেনি। এমন পরিস্থিতিতে পারমাণবিক সক্ষমতা বজায় থাকলে অন্য কোনো সমঝোতা অর্থবহ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনী এখন থেকে হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়া প্রতিটি জাহাজকে বাধা দেবে বা অবরোধ করবে এবং এই পদক্ষেপ খুব শিগগিরই কার্যকর করা হবে। আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজ ইরানকে মাশুল দিয়েছে বলে সন্দেহ করা হবে, সেগুলো আটক করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তাঁর ভাষায়, অবৈধভাবে মাশুল দিলে সমুদ্রে নিরাপদ পথ থাকবে না।

তিনি আরও বলেন, ইরানের পেতে রাখা মাইন ধ্বংসে অভিযান চালানো হবে। একই সঙ্গে কোনো ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনী বা অন্য শান্তিপূর্ণ জাহাজে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি এবং সম্ভাব্য মাইনের অজুহাত তুলে পরিস্থিতি জটিল করেছে। তাঁর মতে, এ কারণে বিশ্বজুড়ে বহু মানুষ উদ্বেগ ও দুর্ভোগে পড়েছে।

আলোচনা ব্যর্থ হলেও মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর দলের আয়োজনের প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি প্রায় ২০ ঘণ্টার আলোচনায় অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি দল—জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের প্রচেষ্টাকেও সাধুবাদ জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির