"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: বিএনপি মহাসচিব
দেশের দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
২৫ জুলাই, ২০২৬
এআই-নির্ভর গুজবকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাসে সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা এবি পার্টির
আইএসপিআর জানিয়েছে, অভিযান চলাকালীন তীব্র গোলাগুলিতে ভারত সমর্থিত ফিতনা-আল-খারিজির ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষতা এবং জীবিত ধরা পড়ার ভয়ে খারিজিরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ফলে, ১০ বছর বয়সী এক নিষ্পাপ শিশুও শহীদ হয়েছে।’ সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আরো জানায়, সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে, যারা ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল।
২৫ জুলাই, ২০২৬
নৌ অবরোধে ৪৫টি বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে দিয়েছে মার্কিন বাহিনী: সেন্টকম
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় তাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অবরোধের নিয়ম বজায় রাখতে ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা তাদের নিজ নিজ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
‘আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না’, মির্জা ফখরুলের আক্ষেপ
মির্জা ফখরুল বলেন, 'আমরা সারাজীবন রাজনীতির মধ্যেই কাটিয়ে দিয়েছি। কিন্তু আমাদের রাজনীতি এখনো সুন্দর না, পরিচ্ছন্ন না। মানুষ বারবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবর্তন পুরোপুরি আসেনি।' তিনি বলেন, 'জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে আন্দোলন করেছে, আমরা একে জুলাই যুদ্ধ বলি। সেই আন্দোলনের মাধ্যমে পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে।'
২৫ জুলাই, ২০২৬
হঠাৎ আইনজীবীর গাউনে হাইকোর্টে মমতা!
শুনানির শুরুতেই তিনি জানান, কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে এটিই তার প্রথম উপস্থিতি। যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি রাজ্যে সহিংসতার ঘটনায় শিশু, নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেন। আদালতে তিনি নিহত ১০ জনের একটি তালিকাও জমা দেন, যেখানে তার ভাষ্য অনুযায়ী ৬ জনই হিন্দু সম্প্রদায়ের। এছাড়া একটি তফশিলি জাতিভুক্ত পরিবারের ৯২ বছর বয়সী বিধবার ওপর হামলা এবং উচ্ছেদের ঘটনাও তিনি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে ঘরবাড়ি ও সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি নাবালিকাদের ওপরও হুমকির ঘটনা ঘটছে।
২৫ জুলাই, ২০২৬
অবশেষে হরমুজ পাড়ি দিল বাংলার জয়যাত্রা
হরমুজ প্রণালি অতিক্রম করতে তৃতীয় দফায় নোঙর তুলেছে বাংলাদেশ শিপিং করপোরেশন-এর জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাত নয়টার দিকে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি। এতে বাংলাদেশের ৩১ জন নাবিক রয়েছেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করেছে। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রণালি অতিক্রম করতে পারে জাহাজটি।
২৫ জুলাই, ২০২৬
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোর বিল্ডিং কোড বাস্তবায়নের তাগিদ, গবেষণা ও নজরদারি জোরদারের আহ্বান
বক্তারা বলেন, 'সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনাগুলো জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ২০২৫ সালের ২১ নভেম্বর ৫.৪ মাত্রার ভূমিকম্পসহ চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশ ও আশপাশের এলাকায় প্রায় শতাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৫ থেকে ২০টি ভূমিকম্প মানুষ অনুভব করেছে, যা ঝুঁকি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।' তারা আরও বলেন, 'দেশে পর্যাপ্ত সিসমোগ্রাফ ও আধুনিক তথ্য সংগ্রহ ব্যবস্থার অভাবে ভূমিকম্প গবেষণা ব্যাহত হচ্ছে। পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন করা হলেও অর্থ ও জনবল সংকটে সেগুলো কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে এখনো বিদেশি উৎসের তথ্যের ওপর নির্ভর করতে হচ্ছে।'
২৫ জুলাই, ২০২৬
সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
জিয়ারত শেষে মাজারে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। বৃষ্টিকে উপেক্ষা করে তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরসঙ্গীদের মধ্যে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানও ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
বান্দরবান ভ্রমণের পর জ্বর-খিচুনি, তিন দিন কোমায় থেকে না ফেরার দেশে অধ্যাপক জুথি
সহকর্মী ও চিকিৎসকরা জানান, প্রায় দুই সপ্তাহ আগে তিনি বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরে তার মধ্যে বমি, পাতলা পায়খানা, শ্বাসকষ্ট ও খিচুনির মতো জটিল উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। সিভাসুর অধ্যাপক শিরিন আকতার বলেন, 'শনিবার রাতে জুথির জ্বর শুরু হয়। রোববার অবস্থার অবনতি হলে রাতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে সেখানে শয্যা না পাওয়ায় পরে তাকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।'
২৫ জুলাই, ২০২৬
ডিন নিয়োগ নাকি আপদকালীন দায়িত্ব; প্রশাসনের ব্যাখ্যা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ডিন নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে সম্পন্ন হয়। এ বিষয়ে গত ৭ মে অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় আলোচনা শেষে সুপ্রিম কোর্টের একজন আইন বিশেষজ্ঞের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মতামত চেয়ে পত্র পাঠানো হয়েছে। মতামত না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে গত ১১ মে ছয়জন অধ্যাপককে ছয় অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়, যা ১২ মে থেকে কার্যকর হয়েছে।
২৫ জুলাই, ২০২৬