"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা
ক্যাম্পাস

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

প্রশাসনের ঘোষণায় বলা হয়েছে, সঠিক তথ্যদাতাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। যদি কেউ সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে তাদের দ্রুত ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলের পাশের রাস্তায় এক নারী শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক বহিরাগত যুবক।

২৫ জুলাই, ২০২৬

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী
জাতীয়

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বের হন। কোরবানির পর নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তিনি এই সফর করেন।

২৫ জুলাই, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি
জাতীয়

ওসমান হাদি হত্যা মামলার তদন্তে মমতার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির দাবি, তদন্তের স্বার্থে পাওয়া সব তথ্য ও বক্তব্যের মতো মমতার মন্তব্যও খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকার এ বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখছে। অন্যদিকে বিরোধী দল এটিকে ভারতের রাজনৈতিক কৌশলের অংশ বলে অভিহিত করেছে। এ ছাড়া মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নাম অন্তর্ভুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি।

২৫ জুলাই, ২০২৬

উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপে তিন লাল কার্ড, ভাঙল ৩২ বছরের রেকর্ড
খেলাধুলা

উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপে তিন লাল কার্ড, ভাঙল ৩২ বছরের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরুটা হয়েছে নাটকীয়ভাবে। উদ্বোধনী ম্যাচেই বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে। হুলিয়ান কুইনোনেস প্রথম গোল করেন। এরপর ৬৭ মিনিটে রবার্তো আলভারাদোর ক্রসে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ। এই জয়ে গ্রুপ-এ'তে নকআউট পর্বের দিকে এক ধাপ এগিয়ে গেল মেক্সিকো।

২৫ জুলাই, ২০২৬

সরকার যতক্ষণ চাইবে, সেনাবাহিনী ততক্ষণ মাঠে থাকবে: সেনাপ্রধান
জাতীয়

সরকার যতক্ষণ চাইবে, সেনাবাহিনী ততক্ষণ মাঠে থাকবে: সেনাপ্রধান

যতক্ষণ পর্যন্ত সরকার চাইবে, ততক্ষণ পর্যন্ত সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী বর্তমানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। ২০২৪ সালের ২০ জুলাই থেকে এই দায়িত্ব শুরু হয়েছে এবং এখনো দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছে। কিছু সেনাসদস্য প্রত্যাহার করা হলেও পুরোপুরি প্রত্যাহার এখনো সম্পন্ন হয়নি।

২৫ জুলাই, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো কুড়িঘর হোন্ডা ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট
সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো কুড়িঘর হোন্ডা ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘরে “হোন্ডা ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান টুর্নামেন্টের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

২৫ জুলাই, ২০২৬

মাদারীপুরে পুলিশের অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ আটক ২
সারাদেশ

মাদারীপুরে পুলিশের অভিযানে ৬০৭ পিস ইয়াবাসহ আটক ২

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬০৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

২৫ জুলাই, ২০২৬

প্রস্তাবিত বাজেটে সরকারের কিছু মূলনীতি জানালেন‌ মাহদী আমিন
জাতীয়

প্রস্তাবিত বাজেটে সরকারের কিছু মূলনীতি জানালেন‌ মাহদী আমিন

NULL

২৫ জুলাই, ২০২৬

ইউরেনিয়াম ইস্যুতে পাত্তাই পাচ্ছেন না ট্রাম্প, মোজতবা খামেনির কড়া হুশিয়ারি
আন্তর্জাতিক

ইউরেনিয়াম ইস্যুতে পাত্তাই পাচ্ছেন না ট্রাম্প, মোজতবা খামেনির কড়া হুশিয়ারি

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন দাবি করে আসছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে সরিয়ে নিতে হবে, যাতে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ট্রাম্প তাদের আশ্বস্ত করেছেন যে সম্ভাব্য যেকোনো শান্তিচুক্তিতে ইরানের ইউরেনিয়াম মজুদ বিদেশে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

২৫ জুলাই, ২০২৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
সারাদেশ

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি ট্যাংকার লাইনচ্যুত হয়। জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ট্যাংকার লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড