"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ
জাতীয়

বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

শুক্রবার পৃথক দুটি প্রকল্পের আওতায় এ অর্থায়নের অনুমোদন দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে খাদ্য, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকট তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের ক্ষুদ্র কৃষক, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে বলেন, এই অর্থায়নের মাধ্যমে ধান উৎপাদনের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবিকা, কর্মসংস্থান এবং জরুরি জনসেবা সচল রাখতে সহায়তা করা হবে।

২৫ জুলাই, ২০২৬

বৌদ্ধ শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৮ ভিক্ষুর
আন্তর্জাতিক

বৌদ্ধ শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৮ ভিক্ষুর

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের মুকদাহান প্রদেশে একটি বৌদ্ধ ধর্মীয় শোভাযাত্রার মধ্যে পিকআপ ট্রাক ঢুকে পড়ায় আটজন বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ থেকে ২০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ১১ বছর বয়সী এক ছেলে পরিবারের অনুমতি ছাড়াই বাবা-মায়ের পিকআপ ট্রাক নিয়ে বের হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে হেঁটে যাওয়া ভিক্ষুদের শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে।

২৫ জুলাই, ২০২৬

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি
সারাদেশ

জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদকে বিএনপি নেতার হুঁশিয়ারি

পটুয়াখালীর বাউফলের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে ফেসবুক পোস্টের মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজি পলাশ। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ করে লেখেন, তাদের ধৈর্যকে দুর্বলতা মনে না করতে এবং বিএনপির নেতাদের নিয়ে ‘নোংরা রাজনীতি’ বন্ধ করতে। অন্যথায় বাউফলের পরিস্থিতি অনুকূলে থাকবে না এবং এর ‘দাঁতভাঙা জবাব’ রাজপথে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৪৪৯০
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৪৪৯০

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে চার হাজারে পৌঁছেছে। দেশটির সরকার জানিয়েছে, দুর্যোগের পর ১৯ হাজার ৫৮৩ মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সরকারের সরকারি টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ভূমিকম্পে ৪ হাজার ৪৯০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭৪০ জন। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

২৫ জুলাই, ২০২৬

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের হাসপাতালের পরিচালক
জাতীয়

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের হাসপাতালের পরিচালক

সাম্প্রতিক ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালে নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। পরিচালনা পর্ষদ এই দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। সেই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল

২৫ জুলাই, ২০২৬

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩
সারাদেশ

পটুয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় নারীসহ আহত ৩

পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর দোকান ও বাসায় হামলার ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার কালাম সরদার (৫৫), মো. আনিছুর রহমান (৫২) এবং রোকসানা আক্তার (৪৬)। গুরুতর আহত কালাম সরদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় মুদি দোকানের ক্যাশ থেকে ১০ হাজার টাকা এবং ব্যবসায়ীর বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এক নারীকে মারধর করে স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬

থাইল্যান্ডে সুটকেসে মিলল কিশোরীর নগ্ন মরদেহ, আটক অস্ট্রেলীয় নাগরিক
আন্তর্জাতিক

থাইল্যান্ডে সুটকেসে মিলল কিশোরীর নগ্ন মরদেহ, আটক অস্ট্রেলীয় নাগরিক

পাতায়া সিটি পুলিশ জানায়, শহরের ফ্লোটিং মার্কেটের পেছনের এলাকা থেকে একটি সুটকেসের ভেতর কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে ওই কিশোরী এক বিদেশি ব্যক্তির সঙ্গে একটি বহুতল ভবনে প্রবেশ করছে। পরে একই ব্যক্তিকে একটি মোটরসাইকেলে বড় একটি সুটকেস বহন করে রেললাইনের দিকের এলাকায় যেতে দেখা যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সুটকেসটি ফেলে দেওয়ার স্থান সম্পর্কে তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান  মো. সামীমুজ্জামান
জাতীয়

পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান মো. সামীমুজ্জামান

বাংলাদেশ পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. সামীমুজ্জামান। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ: জন এফ ড্যানিলোভিচ
জাতীয়

বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ: জন এফ ড্যানিলোভিচ

বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দেশের পররাষ্ট্রনীতিতে নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক, চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন।

২৫ জুলাই, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারি
বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারি

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় সমন জারি করেছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান ‘অ্যাপোনিয়া’র দায়ের করা মামলায় আদালত এই আদেশ দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা