"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

গোসাইরহাটে ইয়াবাসহ যুবক আটক
সারাদেশ

গোসাইরহাটে ইয়াবাসহ যুবক আটক

শরীয়তপুরের গোসাইরহাট থানার অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ মো. মাঈনুদ্দিন হাওলাদার (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের চরধীপুদ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাঈনুদ্দিন ওই ইউনিয়নের জুশুরগাঁও গ্রামের আলী হোসেন হাওলাদারের ছেলে।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপে নতুন কীর্তি, মেসিকে ছাড়ালেন ইয়ামাল
খেলাধুলা

বিশ্বকাপে নতুন কীর্তি, মেসিকে ছাড়ালেন ইয়ামাল

ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে গোল করে তিনি স্পর্শ করেছেন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা এতদিন লিওনেল মেসির নামে ছিল।

২৫ জুলাই, ২০২৬

পে-স্কেলে আসছে বড় পরিবর্তন, বাড়তে পারে যেসব সুবিধা
জাতীয়

পে-স্কেলে আসছে বড় পরিবর্তন, বাড়তে পারে যেসব সুবিধা

নতুন জাতীয় বেতন কাঠামোতে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মচারীদের জন্য একাধিক আর্থিক সুবিধার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তনের একটি হলো টিফিন ভাতা পাঁচ গুণ বাড়িয়ে মাসিক ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার সুপারিশ। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশন-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন কাঠামো কার্যকরের পর সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় এটিই গত এক দশকের সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সারাদেশ

শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর থানা পুলিশের একটি দল মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। গত ৩০ জুন ২০২৬ সকাল ১০টা ২০ মিনিটে শিবচর থানার যাদুয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের নিজ বসতবাড়ির উঠান থেকে ১১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ স্কালোনি
খেলাধুলা

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোচ স্কালোনি

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টানা চার জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ধারাবাহিক সাফল্যের মধ্যেও আত্মতুষ্টির সুযোগ দেখছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল মেসিদের দল। কাগজে-কলমে আর্জেন্টিনাকে এগিয়ে রাখা হলেও মাঠের লড়াইয়ে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন স্কালোনি।

২৫ জুলাই, ২০২৬

থাইল্যান্ডের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭
আন্তর্জাতিক

থাইল্যান্ডের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় ভোরে উত্তরাঞ্চলের লাডপ্রাও এলাকায় অবস্থিত ‘না লাডপ্রাও পাব’-এ এ দুর্ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। উদ্ধারকর্মীদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, বারটির প্রধান ফটক দিয়ে আগুনের বিশাল শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এ সময় ভেতরে আটকে পড়া মানুষকে প্রাণ বাঁচাতে দ্রুত বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়। উদ্ধারকারী দল জানিয়েছে, মধ্যরাতের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

২৫ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জে ৩০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
সারাদেশ

মুন্সীগঞ্জে ৩০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিক নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেল ৪টা ৫ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন উত্তর ইসলামপুর এলাকার বাংলাদেশ কৃষি ব্যাংকের বিপরীত পাশে অবস্থিত পৌর মার্কেটের আল্লাহর দান স্যানিটারি দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়া সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও ডিজিটাল অর্থনীতিতে জোর প্রধানমন্ত্রীর
জাতীয়

মালয়েশিয়া সফরে প্রতিরক্ষা সহযোগিতা ও ডিজিটাল অর্থনীতিতে জোর প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের সামরিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পাশাপাশি হালাল ইকোসিস্টেম, ডিজিটাল অর্থনীতি এবং উদীয়মান প্রযুক্তি খাতে নতুন সহযোগিতার পথে হাঁটতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। বিদ্যমান প্রতিরক্ষা সমঝোতা বাস্তবায়ন, যৌথ প্রতিরক্ষা কাঠামো গঠন এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক অংশীদারত্ব বৃদ্ধির বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে দু্ইদেশ।

২৫ জুলাই, ২০২৬

মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান
জাতীয়

মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান

মাদক থেকে দূরে থাকতে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে হবে।

২৫ জুলাই, ২০২৬

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
জাতীয়

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বছরব্যাপী 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' কর্মসূচির উদ্বোধন করেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. সাত বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন না মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সদ্য. জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা