"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
সারাদেশ

ট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

সোমবার দিবাগত রাতে সদরঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন চৌধুরীর বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি অনলাইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে সক্রিয় করার চেষ্টা করছিলেন।

২৫ জুলাই, ২০২৬

দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
রাজনীতি

দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে যদি প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি পাওয়া যায় এবং এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়, তাহলে চিফ প্রসিকিউটর হিসেবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধসহ উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা মিললে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিচার করা যেতে পারে। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগও রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ভাইরাসের থাবায় ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ
খেলাধুলা

ভাইরাসের থাবায় ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ড ও নরওয়ের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই দলের শিবিরেই হানা দিয়েছে ভাইরাস। এতে মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

২৫ জুলাই, ২০২৬

বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪

প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৭ সালে জম্মু-কাশ্মিরের দুটি অঞ্চল দখল করে পাকিস্তান—আজাদ কাশ্মীর এবং গিলগিট-বাল্টিস্তান। উভয় অঞ্চলই পাকিস্তানের কেন্দ্রশাসিত এলাকা এবং সেখানে প্রাদেশিক আইনসভা রয়েছে। আজাদ কাশ্মীরের বিধানসভায় আসন সংখ্যা ৪৫টি, যার মধ্যে ১২টি আসন ভারতের জম্মু-কাশ্মির থেকে আগত উদ্বাস্তুদের জন্য সংরক্ষিত। এই সংরক্ষণ ব্যবস্থা বাতিল এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ৫ জুন থেকে আন্দোলন শুরু করে রাজনৈতিক সংগঠন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। ৯ জুনের হরতাল কর্মসূচির পর থেকেই পরিস্থিতি সংঘাতে রূপ নেয়।

২৫ জুলাই, ২০২৬

হল ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তেজনা, শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
সারাদেশ

হল ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তেজনা, শিক্ষার্থীদের ‘শেয়াল’ বলার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

নাম প্রকাশে অনিচ্ছুক হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “হল ফি এক হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত আমাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। এ বিষয়ে আমাদের বড় ভাইয়েরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছেন। আমরা চাই শিক্ষার্থীদের সামর্থ্য ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক। বৈঠকে সমাধান না এসে উল্টো শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। আমরা দ্রুত এ সমস্যার গ্রহণযোগ্য সমাধান চাই।”

২৫ জুলাই, ২০২৬

চলে গেলেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠন ‘নেশন অব ইসলাম’র ফার্স্ট লেডি খাদিজা ফারাখান
আন্তর্জাতিক

চলে গেলেন যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠন ‘নেশন অব ইসলাম’র ফার্স্ট লেডি খাদিজা ফারাখান

স্থানীয় সময় ২৭ জুন তিনি মৃত্যুবরণ করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। সংগঠনটির প্রধান লুই ফারাখানের স্ত্রী খাদিজা ফারাখান অনুসারীদের কাছে ‘মাদার খাদিজা’ নামে পরিচিত ছিলেন। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে তিনি নেশন অব ইসলামের সামাজিক ও সংগঠনগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ বুধবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিকাগোর মারিয়াম মসজিদে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শুক্রবার সকাল ১১টায় একই মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬

চার কোটি টাকার চলন্ত সেতু এখন পরিত্যক্ত, ব্যবহার হয়েছিল দুই মাস
সারাদেশ

চার কোটি টাকার চলন্ত সেতু এখন পরিত্যক্ত, ব্যবহার হয়েছিল দুই মাস

চট্টগ্রাম নগরের প্রথম চলন্ত সিঁড়িযুক্ত পদচারী সেতু এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ অবকাঠামোটি উদ্বোধনের পর মাত্র দুই মাস ব্যবহার হলেও পরে বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অচল পড়ে থাকায় সেতুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, কিছু ধাপ চুরি হয়ে গেছে, ভাঙা কাচ ছড়িয়ে আছে এবং সিঁড়িতে আগাছাও জন্মেছে। নগরের জাকির হোসেন সড়কের ওয়্যারলেস এলাকায় নির্মিত এই চলন্ত পদচারী সেতু ২০২০ সালের ৩০ জানুয়ারি উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীন সেতুটির উদ্বোধন করেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল।

২৫ জুলাই, ২০২৬

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে হাঁটুসমান পানি, কোটি টাকার ক্ষতি
সারাদেশ

টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে হাঁটুসমান পানি, কোটি টাকার ক্ষতি

টানা দুই দিনের ভারী বর্ষণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও অভ্যন্তরীণ সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় আমদানিকৃত কোটি কোটি টাকার পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় একই ধরনের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। স্থায়ী সমাধানের পরিবর্তে শ্যালো ও পাওয়ার পাম্প দিয়ে পানি অপসারণ করেই দায়িত্ব শেষ করছে বন্দর কর্তৃপক্ষ।

২৫ জুলাই, ২০২৬

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষে  ২০ জন আহত
সারাদেশ

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ২০ জন আহত

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফলসী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বজলুর রহমান। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি করম আলী ও সাবেক ইউপি সদস্য মশিউর রহমান মশাল। জানা যায়, পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে চেয়ারম্যানের ভাই ছোটন রহমান ছোটকে কুপিয়ে আহত করা হয়। এরই জেরে শনিবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

২৫ জুলাই, ২০২৬

কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল, এলাকায় সমালোচনার ঝড়
সারাদেশ

কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল, এলাকায় সমালোচনার ঝড়

এলাকাবাসীর দাবি, একজন মাদকাসক্ত ব্যক্তির মাধ্যমে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ কখনোই সম্ভব নয়। তাই হাফিজ ভূইয়াকে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতির পদ থেকে বাদ দিয়ে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তারা। এ বিষয়ে বক্তব্য জানতে হাফিজ ভূইয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ছবিটি অনেক আগের। আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটি ছড়িয়েছে।”

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭ সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা