স্বর্ণটিলা জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির স্বর্ণটিলা জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৩ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ তানজিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত ওয়ায়েস ক্বরণী সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সেলিম উদ্দিন আল-কাদেরী, তবলছড়ি ফোরকানিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল শুক্কুর, স্বর্ণটিলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল, সদস্য মো. আব্দুল সবুর, সাবেক সদস্য মো. সাইফুল, তবলছড়ি ফোরকানিয়া মাদ্রাসার সদস্য লোকমান, আহলে সুন্নাহ পরিষদের সভাপতি মো. টিপু, সহ-সভাপতি মো. রনি, মো. রাসেল, মো. বাবু, মো. শাকিল, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, 'পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের মূল শিক্ষা হচ্ছে ধৈর্য, সহমর্মিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সকলকে রমজানের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানাই।'

তিনি আরও বলেন, 'ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।'

ইফতার মাহফিলের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান