স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠতার ভুয়া ছবি দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ১

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
চট্টগ্রামের পটিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া ছবি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রিয়াদ দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং জাল পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিল। তার ফেসবুক আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তোলা বলে দাবি করা একাধিক ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করত। প্রাথমিকভাবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ‘সিএসএফ চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স’ লেখা একটি আইডি কার্ড, হ্যান্ড মেটাল ডিটেক্টর, বাওফেং মডেলের ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, মনিটরিং সেল কার্ড এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

এক ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা মো. কামরুল হাসান জেলহাজতে থাকাকালে রিয়াদ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দ্রুত জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। এ প্রলোভনে প্রথমে বিকাশের মাধ্যমে ১৫ হাজার ৩০০ টাকা এবং পরে নগদ আরও ২ লাখ টাকা হাতিয়ে নেয় সে।

এ ঘটনায় পটিয়া থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে আগে থেকেই নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম) নাজমুল হাসান জানান, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে আরও জানা গেছে—চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার নামেও তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। পাশাপাশি ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য দিয়ে অর্থ আত্মসাতের প্রমাণও মিলেছে।

পুলিশ বলছে, প্রতারণাকে পেশা হিসেবে নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিল রিয়াদ। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু