স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য চমৎকারভাবে পরিবেশন করেন: সংসদে জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে একাত্তর বিধিতে (পয়েন্ট অব অর্ডার) দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার ব্যবহৃত ‘মিথ্যা’ শব্দটিকে অসংসদীয় আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে সংসদ অধিবেশনে দুই নেতার মধ্যে এই পাল্টাপাল্টি বক্তব্য হয়।

স্পিকারের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতার সঙ্গে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানানোর জন্যই তিনি বক্তব্য দিচ্ছেন।

এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে স্মরণ করিয়ে দেন যে পয়েন্ট অব অর্ডার চলমান বিষয়ের ওপর হওয়া উচিত। আগের দিনের বিষয় পুনরায় তোলার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ পাল্টা বক্তব্যে বলেন, বিরোধীদলীয় নেতা ‘মিথ্যা’ শব্দ ব্যবহার করে অসংসদীয় ভাষা প্রয়োগ করেছেন। তিনি বলেন, ‘অসত্য’ বলা হলে আপত্তি থাকত না, তবে ‘মিথ্যা’ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত।

বুধবারের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা যে প্রসঙ্গ তুলেছিলেন তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। রুল ৬২ অনুযায়ী একজন বেসরকারি সদস্যের মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয় বিরোধী দলের ওয়াকআউটের পরে। সেই প্রেক্ষিতেই তিনি বক্তব্যটিকে অসত্য বলেছিলেন।

জবাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, একই বিষয়বস্তু নিয়ে একজন স্বতন্ত্র সদস্য আগেই প্রস্তাব এনেছিলেন, যা পরে ভিন্ন নামে উপস্থাপন করা হয়েছে। বিষয়বস্তু একই থাকায় তিনি পূর্বের তথ্যের ভিত্তিতেই বক্তব্য দিয়েছেন এবং এতে কোনো ভুল তথ্য ছিল না বলে দাবি করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ