সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আপিল আবেদন গ্রহণের বুথ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এই নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৩০০টি সংসদীয় আসনে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীর পাশাপাশি বৈধ প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
ইসি জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ৫ দিনের মধ্যে (৯ জানুয়ারি) আপিল করতে পারবে। আপিল জমা দেওয়ার জন্য এক সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ফটোকপি (ছায়ালিপি) মেমোরেন্ডাম প্রয়োজন।
দেশজুড়ে আপিল প্রক্রিয়ার সুবিধার্থে নির্বাচন ভবনকে ১০টি অঞ্চলে ভাগ করে বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের প্রার্থীরা নির্ধারিত বুথে তাঁদের আপিল জমা দিতে পারবেন। ইসি জানিয়েছে, ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি সম্পন্ন করা হবে।