শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, 'এই সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার। বৈশ্বিক নানা চাপ থাকা সত্ত্বেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখা এবং জীবনযাত্রা সহনীয় রাখা সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সরকারি ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের কার্পণ্য করা হবে না।'
এ সময় একই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।