স্বাধীনতার ৫৫ বছরে অপূর্ণ প্রত্যাশা, জুলাই সনদের বাস্তবায়ন চাইলেন শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের লক্ষ্য, যা বীর মুক্তিযোদ্ধারা অর্জনের জন্য আত্মত্যাগ করেছিলেন, সেই বহু প্রত্যাশা আজও অপূর্ণ রয়ে গেছে।

জামায়াত আমির বিশেষভাবে ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, 'দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। জনগণ আর কোনো স্বৈরাচারী আচরণের পুনরাবৃত্তি দেখতে চায় না এবং এখন ভয়ভীতিহীনভাবে চলাফেরা ও মত প্রকাশের স্বাধীনতা কামনা করছে।'

ডা. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নে সরকারের অনীহা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ নাগরিক গণভোটের মাধ্যমে এই সনদের পক্ষে মত দিয়েছিলেন, তবে সরকার এখনও কার্যকর করতে টালবাহানা করছে। তিনি অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি জানান।

বিবৃতিতে তিনি আরও বলেন, 'দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি নির্মূল করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।'

স্বাধীনতা দিবসের এই বাণীতে ডা. শফিকুর রহমান ১৯৭১ সালের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
 
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান মানবিক সংকটের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের