বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, 'মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে জিয়াউর রহমান সহ সকল শহীদদের স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই দিনে আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও দেশগঠনে ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।'
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। আমরা বিশ্বাস করি, অতীতের বঞ্চনা ও বৈষম্য পেরিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ নতুন পথে এগোচ্ছে।'
এসময় শাখা কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ জাবি শাখার শতাধিক নেতাকর্মী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।