সাত জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরতে নদীতে যান। পরে বেলা ২টার দিকে মাছ নিয়ে ফেরার পথে নাফ নদীর মোহনা এলাকা থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ জানান, তাঁর এলাকার পাঁচজন এবং শাহপরীর দ্বীপের আরও দুইজন জেলে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির সদস্যদের হাতে আটক হন।

আহতদের একজন আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, তাঁর স্বামীসহ তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের পরিবার সম্পূর্ণভাবে মাছ ধরার আয়ের ওপর নির্ভরশীল। তিনি দ্রুত তাঁদের ফিরিয়ে আনার দাবি জানান।

নৌকার মালিক আব্দু শুক্কুর জানান, তাঁর নৌকায় চারজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন এবং ফেরার পথে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, সবাই দরিদ্র হওয়ায় দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানাতে বলা হয়েছে এবং তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে এবং তাঁদের দ্রুত ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের