রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের স্ট্রাইকার, ‘শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত সবকিছুই যেন স্বপ্নের মতো ছিল মিশরের জন্য। মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল দলটি। তবে শেষ ১৪ মিনিটে তিন গোল হজম করে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় মিশরকে।

শেষ বাঁশি বাজতেই আটলান্টার মাঠে ভেঙে পড়েন মিশরের ফুটবলাররা। চোখের জল লুকাতে পারেননি জিকোসহ দলের অনেকেই। এই পরাজয়ের পর ম্যাচ পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ।

ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের সিদ্ধান্ত নিয়ে ম্যাচজুড়ে বিতর্ক তৈরি হয়। মিশরের একটি গোল বাতিলের পাশাপাশি শেষ দিকে মোহাম্মদ সালাহকে ঘিরে পেনাল্টির দাবিও নাকচ করা হয়। ওই ঘটনায় ভিএআর পর্যালোচনা না হওয়ায় ক্ষুব্ধ মিশর শিবির।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রধান কোচ হোসাম হাসান অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তে তাদের প্রতি ন্যায়বিচার করা হয়নি।

একই সুরে কথা বলেন গোলদাতা মোস্তফা জিকো। মাঠেই দেওয়া এক সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে তিনি রেফারির কড়া সমালোচনা করেন।

জিকো বলেন, ‘রেফারি আমাদের প্রতি অন্যায় করেছেন। তিনি জালিম।’

এ সময় তিনি পবিত্র কোরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল’ তেলাওয়াত করেন। এরপর বলেন, ‘রেফারি একটি পুরো জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছেন।’

সাক্ষাৎকারের শেষ দিকে জিকো আরও অভিযোগ করে বলেন, ‘এই শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে।’ এর পরপরই সম্প্রচার শেষ হয়ে যায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলকে ঘিরে আলোচনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয় সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আপত্তিকর ভিডিও ভাইরাল, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলকে ঘিরে আলোচনা সদ্য. বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিড়ে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়