রেমিট্যান্সে রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সদ্য শেষ হওয়া জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার প্রভাবে মোট বৈদেশিক মুদ্রার (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমকে জানান, ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৬৫৮ দশমিক ৬৩ মিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৩ দশমিক ১৯ মিলিয়ন বা ৩৩ দশমিক ১ বিলিয়ন ডলার।

এর আগে ৩০ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৫৬১ দশমিক ৮৯ মিলিয়ন ডলার। একই সময়ে ‘বিপিএম-৬’ পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৯০০ দশমিক ৬৩ মিলিয়ন ডলার। ফলে দুই দিনের ব্যবধানে গ্রস ও নিট—উভয় রিজার্ভই বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২৮১ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার মূল্য প্রায় ৩৪ হাজার ৬৪১ কোটি টাকা।

অর্থনীতিবিদ ও আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, জুন মাসে রেমিট্যান্স প্রবাহের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং অর্থবছরের শেষ দিকে রপ্তানি আয়ের ইতিবাচক ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের মতে, এ প্রবণতা দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি