রাঙামাটি বধির বিদ্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাঙামাটিতে বধির (বাক-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় শহরের আসামবস্তি এলাকায় অবস্থিত রাঙামাটি বধির বিদ্যালয়ে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি ও চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম (মাস্টার), সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি, সহ সভাপতি মোঃ সাগর আলী, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী এবং অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. হাবীব আজম তার বক্তব্যে বলেন, “বধির শিশুদের জন্য শিক্ষা ও সামাজিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সবাই এগিয়ে এলে তাদের জীবন আরও সুন্দর ও সম্ভাবনাময় হবে।” তিনি আরও বলেন, “পবিত্র রমজান মাস সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।”

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়াও লন্ডন প্রবাসী দাতা ও সমাজসেবক মোঃ সেলিম হায়দার বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী ক্রয়ের জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সকল বধির প্রতিবন্ধী শিক্ষার্থী ও সদস্যরা তার এ উদার অনুদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান