রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক নির্মাণ প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার আহত হয়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত নাজিমুদ্দিন একটি নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে।
রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক নির্মাণ প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার আহত হয়েছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নাজিমুদ্দিন একটি নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের কনস্ট্রাকশন সাইটের ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় নাজিমুদ্দিনকে জরুরি বিভাগে আনা হলে তার চিকিৎসা শুরু করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আহতের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, 'বিকেলে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী মহাখালীর নির্মাণ সাইটে এসে ইঞ্জিনিয়ারের খোঁজ করা শুরু করে। একপর্যায়ে তারা আমার ভাই নাজিমুদ্দিনকে মারধর করে তার বাম পায়ে লাগে গুলি করে পালিয়ে যায়।'
ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চাঁদা আদায়ের উদ্দেশ্যেই এ হামলা হয়েছে বলে করেছে আহতের পরিবার।