রাজধানীর যে ২৭ স্থানে বসছে কোরবানির পশুর হাট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে মোট ২৭টি কোরবানির পশুর হাট বসছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি হাটে পশু কেনাবেচা হবে।

দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, হাটগুলোর ইজারাদার নির্ধারণে ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, এবার ডিএসসিসি এলাকায় ১১টি অস্থায়ী পশুর হাট বসবে। তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সারুলিয়া স্থায়ী পশুর হাটে এবার কোরবানির পশু বিক্রি হবে না।

তিনি আরও জানান, প্রথমে প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তিতে সারুলিয়া অন্তর্ভুক্ত থাকলেও পরে সংশোধিত বিজ্ঞপ্তিতে সেটি বাদ দেওয়া হয়। ফলে এবার দক্ষিণ সিটিতে মোট ১১টি হাট কার্যকর থাকবে।

মোবাশ্বের হাসান জানান, ১১টি হাটের মধ্যে ৯টিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর পাওয়া গেছে। বাকি দুটি হাটে সন্তোষজনক দর না পাওয়ায় সেখানে পুনরায় দরপত্র আহ্বানের প্রয়োজন হতে পারে।

ডিএসসিসি এলাকায় অস্থায়ী হাট বসবে পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা এবং শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড এলাকায়। এ ছাড়া আফতাব নগর, শিকদার মেডিকেল সংলগ্ন এলাকা, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল পর্যন্ত সড়কের অংশ, দয়াগঞ্জ থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত এলাকা, বনশ্রী, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ-পূর্ব পাশ এবং গোলাপবাগ আউটার স্টাফ কোয়ার্টার এলাকায়ও হাট বসবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি আরও ১৫টি অস্থায়ী হাট বসবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, এসব হাট বসবে মিরপুর সেকশন-৬, কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকা, মেরুল বাড্ডা, পূর্ব হাজীপাড়া, বছিলা, উত্তরা দিয়াবাড়ি, কাঁচকুড়া বাজার সংলগ্ন এলাকা, মস্তুল চেকপোস্ট এলাকা, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন এলাকা, বনরূপা আবাসিক প্রকল্প, মহাখালী টিএন্ডটি মাঠ, বাড্ডা থানাধীন স্বদেশ প্রপার্টি এবং বড় বেরাইদ এলাকায়।

ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সাতটি হাটে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দর পাওয়া গেছে। বাকি দরপত্রগুলো যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

দুই সিটি করপোরেশন সূত্র আরও জানায়, ঈদের দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। তবে অতীতের মতো এবারও নির্ধারিত সময়ের আগেই কিছু হাটে বেচাকেনা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীতে বিপুলসংখ্যক পশু পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দুই সিটি করপোরেশনকে এবার বাড়তি প্রস্তুতি নিতে হবে। অস্থায়ী হাটগুলোতে নিরাপত্তা, পানি সরবরাহ, বর্জ্য অপসারণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে সমন্বিত ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার