পুলিশ সুপার এর সাথে জমিউত ইসলাম এর সাক্ষাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎ শেষে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, আমরা এসেছি নতুন পুলিশ সুপারকে (এসপি) শুভেচ্ছা জানাতে এবং নিজেদের মধ্যে জানাশোনা বাড়ানোর জন্য।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলায় মদক, সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধ দমনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা চেয়েছেন। ভালো কাজের জন্য আমরা তাকে (এসপি) সর্বোচ্চ সহযোগিতা করবো। তবে নির্বাচন নিয়ে পুলিশ সুপারের সাথে কোন কথা হয়নি বলে জানান নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমী।

জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা সাইনবোর্ড জোন শাখা কার্যালয় ভাঙচুরের বিষয় তিনি বলেন, আমি সহায়তা চেয়েছি এবং ওনারা ওনাদের মতো করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সহ সভাপতি মাওলানা তৈয়ব আল হোসাইন, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সহ সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশীদ, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মো. মোশারফ হোসেন, হাজী জসীম আলী, হাজী মোক্তার হোসেন, আবু বকর বিন সিকান্দার, মো. ওসমান গনি প্রমুখ।
 


মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. নতুন দুজনই প্রকৃত আসামি, র‍্যাবের গ্রেপ্তার ৩ জনের সংশ্লিষ্টতা নেই: ডিবি সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন