পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে সংকট, দ্রুত সিদ্ধান্তের ইঙ্গিত শুভেন্দু সরকারের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পশ্চিমবঙ্গে ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। রাজ্য সরকারের নতুন বিধিনিষেধের কারণে অনেক মুসলিম ক্রেতা গরু কেনা থেকে বিরত থাকায় বিপাকে পড়েছেন গরু ব্যবসায়ীরা। বিশেষ করে কোরবানির মৌসুমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গরু মোটাতাজা করা হিন্দু খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে কথা বলেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুরো পরিস্থিতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতি মোকাবিলায় খুব শিগগিরই রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। এ বিষয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন।'

পশ্চিমবঙ্গে বহু বছর ধরেই কোরবানির ঈদকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের অনেক খামারি গরু পালন ও মোটাতাজাকরণ করে থাকেন। প্রতি বছর এ সময় গরুর বড় বাজার গড়ে উঠলেও এবার পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি  পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়, সরকারি অনুমতি ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না। পাশাপাশি গরু জবাইয়ের ক্ষেত্রে পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের পর থেকেই কোরবানির পশুর বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ক্রেতারা অপেক্ষার অবস্থানে থাকায় বাজারে কেনাবেচা প্রায় স্থবির হয়ে পড়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা