প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ২৫ হাজার, বহিস্কার ৬ জন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রথম দিনের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ৮৯০ জন, যা গড়ে ১ দশমিক ০৫ শতাংশ।

ঢাকা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৭০২ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ২ হাজার ৭৪৬ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়। রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৯ হাজার ৭৫৬ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৯৫৮ জন। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৮৮১ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪২৬ জন অনুপস্থিত ছিল।

যশোর বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ৪৪১ জন। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৭২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৩ জন। সিলেট বোর্ডে অনুপস্থিত ছিল ৬৭৪ জন এবং বরিশাল বোর্ডে অনুপস্থিত ছিল ৯১১ জন শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ৮৩ শতাংশ এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। ময়মনসিংহ বোর্ডে ৮০ হাজার ৬৮৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭৫৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন, যা মোট পরীক্ষার্থীর ৪ দশমিক ৪০ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৫৩টি কেন্দ্রে বাংলা-২ পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৯ হাজার ২৫০ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন, যা ১ দশমিক ৯৩ শতাংশ।

সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নেয় দেশের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের