পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমান থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মন্ত্রিত্বে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, তিনি আগেই জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এই দায়িত্বটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হলে সেখানে সময় দিতে হবে। তবে এর মানে এই নয় যে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। এটি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয় বলে তিনি মন্তব্য করেন।

গত মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটে ১৯০টি ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। প্রায় ৪০ বছর পর বাংলাদেশ আবারও এই পদে নির্বাচিত হলো।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, সরকারিভাবে ঘোষণা না আসা পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্যকে গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। তবে বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে সফরের আমন্ত্রণ এসেছে বলেও তিনি জানান।

এদিকে গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বাংলাদেশের একটি হত্যাকাণ্ডে কারা জড়িত তা জানেন বলে দাবি করেন। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, একটি রাজ্যের পরাজিত ব্যক্তির বক্তব্য সরকার গুরুত্ব দিচ্ছে না। একই সঙ্গে তিনি জানান, ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভারতে গ্রেপ্তার হওয়া আসামিদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে সরকার কাজ করছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন