প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনের কর্মসূচিতে তিনি সরকারি গাড়ির পরিবর্তে নিজস্ব গাড়ি ব্যবহার করেন এবং গাড়িবহরও সীমিত রাখেন।

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী সরকারি গাড়ির চেয়ে নিজের গাড়িতে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরেবাংলা নগর নিজের টয়োটা গাড়িতে গিয়েছেন এবং সেখান থেকেই সচিবালয়ে পৌঁছান।

তিনি আরও জানান, যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। আগে যেখানে গাড়িবহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত, সেখানে প্রথম কর্মদিবসে তা কমিয়ে চারটিতে নামিয়ে আনা হয়েছে।

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা বিদেশি অতিথিদের সফরের সময় তার গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে বলে জানান প্রেস সচিব।

মন্ত্রিসভার বৈঠক প্রসঙ্গে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে সচিবালয়েই মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে যানজট সৃষ্টি হয় এবং ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এসব বিবেচনায় বেশির ভাগ বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই স্থানেই তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তিনি সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্ক করল ইরান সদ্য. টাকার লোভ সামলাতে পারিনি, ‘সমন্বয়ক’ রিয়াদের স্বীকারোক্তি