প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, আগামীকাল থেকে কার্যকর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর বিশেষ ছাড় চালু করেছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে। আগামী সোমবার (২৫ মে) থেকে এ সুবিধা কার্যকর হবে।

রোববার (২৪ মে) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে বাংলাদেশ রেলওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ যাত্রীরা ট্রেনের মূল ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। তবে ভ্যাট, সার্ভিস চার্জ ও অন্যান্য প্রযোজ্য ফি আগের নিয়মেই পরিশোধ করতে হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে যাত্রীর বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।

এই সুবিধা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যম থেকেই পাওয়া যাবে। তবে এজন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্ম ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে।

একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ ছাড় সুবিধা ভোগ করতে পারবেন। যাত্রার তারিখ অনুযায়ী সপ্তাহ গণনা করা হবে। কোনো ছাড়প্রাপ্ত টিকিট ফেরত দিলে সেটি সাপ্তাহিক হিসাব থেকে বাদ যাবে এবং একই সপ্তাহে আবারও ছাড়ে টিকিট কাটার সুযোগ মিলবে।

প্রবীণ যাত্রীর সঙ্গে থাকা সাধারণ সহযাত্রীর ক্ষেত্রে নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও যদি প্রবীণ হন, তাহলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ সহযাত্রীও ছাড় সুবিধা পাবেন। সেক্ষেত্রে তাঁকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আলাদাভাবে ভেরিফাই হতে হবে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী ব্যক্তিরাও এ সুবিধার আওতায় আসবেন। আন্তনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির টিকিটেও নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

তবে প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকেই ছাড়ে টিকিট ইস্যু করা হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইনেও এ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রেলব্যবস্থাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সুবিধা চালু করা হলেও ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্যও স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে ভাড়ায় ২৫ শতাংশ ছাড় চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি