‘প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
আগামী জুলাই মাস থেকে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ দিতে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাটজাত স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ শুরু করবে সরকার। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, 'পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।'

তিনি আরও বলেন, ‘"মেড ইন বাংলাদেশ" স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ তৈরি হবে।'

সমতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়টিও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 'এর মাধ্যমে ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে আনা এবং সমাজে সমতা নিশ্চিত করার একটি ভিত্তি তৈরি করা সম্ভব হবে।'

মাহদী আমিন বলেন, 'তৃণমূল পর্যায় থেকে শুরু করে ধাপে ধাপে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে একই ধরনের পোশাক ও ব্যাগ বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভিশন অনুযায়ী দেশীয় পণ্যকে সর্বস্তরে পৌঁছে দিতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের