প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৭

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে ৫১ জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

একই শুনানিতে ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং তিনজনের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর এসব বিষয়ে পুনরায় শুনানি হবে বলে জানিয়েছে ইসি।

এদিন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে একরামুজ্জামানের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন। প্রথম দিনে মোট ৭০ জন প্রার্থীকে শুনানির জন্য ডাকা হয়। এর মধ্যে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, তিনজনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয় এবং বাকিদের আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় গত ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়।

শনিবার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হয়। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি