পৌর নাগরিকদের আস্থার প্রতীক নাসিম মোড়ল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জনপ্রত্যাশা পূরণে শ্রীপুর পৌরসভার সর্বস্তরের ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাবেক জাতীয়তাবাদী ছাত্রনেতা মোঃ নাসিম মোড়ল। সময়ের পরিক্রমায় তরুণ সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার এক নির্ভরযোগ্য নাম।

প্রায় ৪৬.৯৭ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় দেড় লক্ষাধিক ভোটারের বড় একটি অংশই তরুণ। আর সেই তরুণদের মন জয় করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে নাসিম মোড়ল। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন সৎ, মানবিক ও সংগঠক হিসেবেও তিনি জনমনে জায়গা করে নিয়েছেন দৃঢ়ভাবে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্য প্রার্থীরা যখন নির্বাচন ঘিরে সক্রিয় হন, তখন নাসিম মোড়লের কার্যক্রম ছিল সারা বছরজুড়ে। বিশেষ করে রাজনৈতিক প্রতিকূল সময়ে জাতীয়তাবাদী নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি যে সহায়তা করেছেন, তা অনেকের কাছেই উদাহরণ হয়ে আছে। কারাবন্দী নেতাকর্মীদের সহায়তা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই তার ভূমিকা ছিল দৃশ্যমান ও প্রশংসনীয়।

শ্রীপুর পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভিমত, নাসিম মোড়ল শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ। কঠিন সময়েও তিনি কখনো পিছু হটেননি, বরং নিরবে মানুষের পাশে থেকেছেন।

এ বিষয়ে মো. নাসিম মোড়ল বলেন, 'আমার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেছি। নানা প্রতিকূলতার মধ্যেও সেই আদর্শ ধরে রেখেছি এবং আমৃত্যু ধরে রাখবো ইনশাআল্লাহ। তবে মানুষের প্রত্যাশা ও ভালোবাসার প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল। সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমার লক্ষ্য—কারণ সবার আগে বাংলাদেশ।'

রাজনৈতিক অঙ্গনে তার এই গ্রহণযোগ্যতা ও তৃণমূলের সমর্থন তাকে শ্রীপুর পৌর রাজনীতিতে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের