নেইমারের হস্তক্ষেপে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচল সান্তোস

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২২:০১:০৩
সংগৃহীত

নেইমার জুনিয়রের শৈশবের ক্লাব সান্তোস এবার বড় ধরনের স্বস্তি পেল। ফিফার দেওয়া দলবদল নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। আর এই নিষেধাজ্ঞা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে নেইমারের পরিবারের মালিকানাধীন এজেন্সি এনআর স্পোর্টসের আর্থিক সহায়তা।

জানা গেছে, ফরাসি ক্লাব মোনাকোর পাওনা অর্থ পরিশোধ করতে সান্তোসকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়েছে এনআর স্পোর্টস। মিডফিল্ডার জ্যঁ লুকাসের দলবদল সংক্রান্ত প্রায় ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল বা ১৭ লাখ পাউন্ডের ঋণ পরিশোধের পর সান্তোসের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এর আগে গত জুলাইয়ে খেলোয়াড় নিবন্ধন ও নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়ে সান্তোস। ফলে দলকে শক্তিশালী করতে নতুন ফুটবলার নিবন্ধনের সুযোগও হারিয়েছিল ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ক্লাবটি।

তবে নেইমারের পরিবারের এজেন্সির দেওয়া অর্থে বকেয়া পরিশোধের পর পরিস্থিতি বদলে যায়। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সান্তোস কর্তৃপক্ষ।

এদিকে আর্থিক সহায়তার বিনিময়ে সান্তোস ও এনআর স্পোর্টসের মধ্যে নতুন বাণিজ্যিক সহযোগিতার উদ্যোগও নেওয়া হয়েছে। ক্লাবটির জার্সিতে এখনো বাণিজ্যিকভাবে ব্যবহৃত না হওয়া স্পনসরশিপের জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন দলবদলের বাজারে সক্রিয় হওয়ার সুযোগ ফিরে পেয়েছে সান্তোস। ক্লাবটির সম্ভাব্য টার্গেটদের মধ্যে রয়েছেন জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলো। ব্রাজিলিয়ান এই প্লেমেকারকে দলে ভেড়াতে পারলে চলমান মৌসুমে সান্তোসের শক্তি বাড়বে বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ।

এদিকে ব্রাজিলিয়ান লিগে কঠিন সময় পার করছে সান্তোস। অবনমন অঞ্চলের ঠিক ওপরে অবস্থান করা দলটির সঙ্গে নিচের সারির দলের ব্যবধান মাত্র দুই পয়েন্ট। ফলে প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য গুরুত্বপূর্ণ।

সামনে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচ রয়েছে সান্তোসের। এর আগে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছে দলটি। ওই ম্যাচে ছিলেন না নেইমার।

তবে করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচে নেইমারের শুরুর একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলের সুযোগ ফিরে পাওয়ার পর মাঠের লড়াইয়েও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এখন সান্তোসের।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান