বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ ও জনগণের কল্যাণে দলের ভূমিকা এবং প্রবাসে জাতীয়তাবাদী আদর্শের প্রতি নেতাকর্মীদের ঐক্য ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সহসভাপতি মোহাম্মদ হোসেন সুমন, মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ শাহ আলম, এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মো. মোক্তার হোসেন, মো. আলমগীর মজুমদার, মো. এরশাদ মোল্লা, মো. শাহ আলম, ইলিয়াস মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান কালাম, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদলের প্রস্তাবিত সভাপতি আরিফুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মুন্নাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে প্রবাসেও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।
সদ্য সংবাদ/এআর