এনসিপি নেতা মাহিনের বাড়ির গেটে পেট্রল বোমা নিক্ষেপ

স
সদ্য সংবাদ ডেস্ক
২০ নভেম্বর, ২০২৬ ১৪:২৮:৫৮
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে বাড়ির প্রবেশগেটে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌরসভার শেরনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিভিয়ে ফেলেন।

মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। তাঁর গ্রামের বাড়িতে অসুস্থ বাবা-মা অবস্থান করছিলেন।

মাহিন সরকারের ভাষ্য, দুর্বৃত্তরা বাড়ির ভেতরে পেট্রল বোমা নিক্ষেপের চেষ্টা করে। সেটি দেয়ালে আঘাত করার পর প্রবেশগেটে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন মাহিন সরকার। তিনি জানান, এর আগে বিভিন্ন অনলাইন মাধ্যমসহ নানা উপায়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। ওই হুমকির ধারাবাহিকতায় বাড়িতে হামলার ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।

ঘটনার পর বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করেন মাহিন সরকার। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আশ্বাস দেয় বলে জানান তিনি।

বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা আগুন লাগিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. ভারতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল সদ্য. আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. অস্ট্রেলিয়া সফরে গেলেন জামায়াত আমির শফিকুর রহমান সদ্য. গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তা সদ্য. আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি সদ্য. ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান সদ্য. এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠিয়েছেন ম্যাট্রিক্স চেম্বার্স: রাশেদ খাঁন সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. কিশোরগঞ্জে থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি