আই হেট পলিটিক্স নয়, তরুণদের আই লাভ পলিটিক্সে আসতে হবে: হান্নান মাসউদ

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৪:৪৩:০৫
ছবি: সংগৃহীত

রাজনীতি থেকে মুখ ফিরিয়ে না নিয়ে তরুণ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ। তিনি বলেছেন, বর্তমান প্রজন্মের মধ্যে রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতির প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। ‘আই হেট পলিটিক্স’ মানসিকতা থেকে বেরিয়ে এসে ‘আই লাভ পলিটিক্স’ ধারণা ধারণ করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখা আয়োজিত অনুষ্ঠানে হান্নান মাসউদ বলেন, রাজনীতি অপছন্দ করলেই এর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব নয়। মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে দ্রব্যমূল্য, পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত।

তিনি বলেন, ভালো মানুষের রাজনীতি থেকে সরে থাকার প্রবণতা সমাজের জন্য ইতিবাচক নয়। কারণ, সৎ ও যোগ্য ব্যক্তিরা রাজনীতি থেকে দূরে থাকলে অসৎ ও অপরাধপ্রবণ ব্যক্তিদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ তৈরি হয়। তবে রাজনৈতিক সচেতনতা অর্জনের জন্য কোনো নির্দিষ্ট দল বা সংগঠনের সদস্য হওয়া বাধ্যতামূলক নয় বলেও উল্লেখ করেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে প্রথম ছয় মাস থেকে এক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে আনন্দ-উল্লাসের পাশাপাশি পড়াশোনা ও নিজের ভবিষ্যৎ গঠনে বিশেষ মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে তিনি এবং জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় ছাত্রশক্তি পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় নোয়াখালীর মানুষের আতিথেয়তার প্রশংসা করে হান্নান মাসউদ অতীতের স্মৃতিচারণা করেন। তিনি জানান, আগে নোবিপ্রবিতে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িতে থাকার ও খাবারের ব্যবস্থা করে দিতেন। ফলে শিক্ষার্থীদের আবাসন নিয়ে ভোগান্তিতে পড়তে হতো না। তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালুর পর এ ধরনের সুযোগ কিছুটা কমে গেছে বলে মন্তব্য করেন তিনি।​

​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন