জনগণের দাবিতে বাধা এলে ৬ দফার লংমার্চ ১ দফায় রূপ নেবে: জামায়াত আমির

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫০:০৯
সংগৃহীত

জনগণের দাবি আদায়ের কর্মসূচিতে সরকার কোনো ধরনের বাধা দিলে চলমান ছয় দফার লংমার্চ এক দফার আন্দোলনে রূপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থেই ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচি এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না। একই সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, লংমার্চের মূল উদ্দেশ্য জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো আদায় করা। এ কর্মসূচিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আন্দোলনের গতিপথ আরও কঠোর হতে পারে বলেও সতর্ক করেন জামায়াত আমির।

‘যত বাধাই আসুক, লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, পথে যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে।

তিনি বলেন, যারা নতুন করে স্বৈরাচারী আচরণ করছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে—তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

নাহিদ ইসলামও সতর্ক করে বলেন, সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফার কর্মসূচি এক দফায় পরিণত হতে পারে।

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু

শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের মানুষের উপস্থিতি দেখা যায়।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

নেতাদের বক্তব্য শেষে শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ যাত্রা শুরু করার কথা রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামের পথে বিভিন্ন এলাকায় পথসভা করার পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকে সংবর্ধনা ও অভ্যর্থনা দেওয়ার কর্মসূচিও রয়েছে।

কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা নেতৃত্ব দিচ্ছেন।

এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমীসহ জোটের অন্যান্য নেতারাও কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সদ্য সংবাদ/এসকে

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে হামলা-লুটপাট, যুবদল-ছাত্রদল নেতা গ্রেপ্তার সদ্য. বর্তমান সরকার টিকবে না, মানুষ তা এখনই বলছে: কর্নেল অলি সদ্য. জনগণের দাবিতে বাধা এলে ৬ দফার লংমার্চ ১ দফায় রূপ নেবে: জামায়াত আমির সদ্য. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে হামলা-লুটপাট, যুবদল-ছাত্রদল নেতা গ্রেপ্তার সদ্য. বর্তমান সরকার টিকবে না, মানুষ তা এখনই বলছে: কর্নেল অলি সদ্য. জনগণের দাবিতে বাধা এলে ৬ দফার লংমার্চ ১ দফায় রূপ নেবে: জামায়াত আমির সদ্য. এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে