চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে হামলা-লুটপাট, যুবদল-ছাত্রদল নেতা গ্রেপ্তার

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৭:০০
সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনায় এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ীর অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ায় তার অফিসে হামলা চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন দর্শনা থানা যুবদলের সদস্য রকিবুল ইসলাম ব্রাইট ও কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ অমিন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। পরে ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে রাতে দর্শনা থানায় মামলা করেন।

মামলার এজাহার ও ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী, আমদানি করা পাথরের একটি চালানের পণ্য খালাসের কাজ নিয়ে অন্য এক সিঅ্যান্ডএফ এজেন্ট মোহাম্মদ রায়হানের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ তৈরি হয়। এই বিরোধকে কেন্দ্র করে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ রফিকুলের।

তিনি জানান, বৃহস্পতিবার রাতেও ফোন করে তার কাছে ১০ লাখ টাকা চাওয়া হয়। পরদিন সকালে টাকা না দিলে অফিসে হামলা ও ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর দুপুরে দর্শনা রেলগেট এলাকায় তার কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

রফিকুল ইসলামের দাবি, হামলার সময় কয়েকজন ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। তারা অফিসে ঢুকে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ও ফটোকপি মেশিন ক্ষতিগ্রস্ত করে। তার কক্ষের দরজাও ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করা হয়।

এ সময় অফিসে থাকা ২৩ লাখ ৩০ হাজার টাকা নগদ অর্থ এবং স্বাক্ষর করা দুটি ব্যাংক চেক নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ব্যবসায়ী।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। পুলিশ প্রথমে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ব্রাইট ও অমিনকে গ্রেপ্তার দেখানো হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ভাঙচুর, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ বলছে, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন কারাবন্দিরা সদ্য. বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা, উপস্থিত থাকবেন তারেক রহমান সদ্য. নেপালের সেই টানেলে শেষ হলো উদ্ধারকাজ, বেঁচে নেই কেউ সদ্য. জ্বালানি সংকট কাটাতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. 'দেড়শ টাকার লাঞ্চ আর ৫০ হাজার ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের আর কোন সাফল‍্য নাই' সদ্য. ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস