গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ২২:০২:৫০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের লোকজন দিয়ে আগুন জ্বালিয়ে ও সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বিগত ১৭ বছরে আমাদের সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ৭০০ সহযোদ্ধাকে গুম করা হয়েছে। আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০২৪ সালে ২০ দিনে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। তাঁরা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। কত বড় নির্লজ্জ ও বেহায়া হলে এরপরও বাংলাদেশে হুমকি দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুধীন্দ্রনাথ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছেন। কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষের শান্তি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকব।

তিনি আরও বলেন, ‘যদি কেউ মনে করেন, মোটরসাইকেলে এসে একটি বোমা ছুড়ে দিয়ে পালিয়ে গেলাম, আর বিএনপির নেতাকর্মীরা, বাংলাদেশের প্রশাসন ও বিরোধী দল তা চেয়ে চেয়ে দেখবে—এমনটা ভাবার কোনো কারণ নেই। আমাদের নেতাকর্মীরা আপনাদের বাড়িঘর চেনেন। তাঁদেরও মোটরসাইকেল আছে। ১৭ বছর ক্ষমতায় থেকে যেভাবে হত্যা করেছেন, সেই দিবাস্বপ্ন এখন আর দেখার চেষ্টা করবেন না।’

মাদকের বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা বিএনপি, জামায়াত বা অন্য কোনো দল করেন, মাদক কারবারি ও সেবনকারীদের জন্য তদবির করার চেষ্টা করবেন না। আশা করি, বার্তা পরিষ্কার।’

ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি এসএম শামছুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসানসহ অন্যরা।​

সদ্য সংবাদ/ এরআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি