মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয় পর্বতসম চাপ সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। নিজের বিরুদ্ধে নজিরবিহীন ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর এলাকায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুর রহমান।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকে রক্ষা করতে গিয়ে, এর কথা বলতে গিয়ে, সেই স্বপ্ন দেখতে ও বাস্তবায়ন করতে গিয়ে আমার ওপর হিমালয় পর্বতের মতো চাপ সৃষ্টি করা হচ্ছে। তা আমাকে সহ্য করতে হচ্ছে। আমার বিরুদ্ধে এমন চক্রান্ত চলছে, যা বাংলাদেশের কোনো রাজনীতিকের বিরুদ্ধে আগে হয়েছে কি না, আমার জানা নেই।’
মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণা করে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘যুদ্ধের সময় প্রথম ধনপুরে এসে নেমেছিলাম। তখন সেখানে কোনো বাড়িঘর ছিল না। সেই স্মৃতি এখনো আমার মনে গেঁথে আছে। অথচ মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আজ আমাকে স্বাধীনতাবিরোধী শক্তির নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মুখে পড়তে হচ্ছে।’
নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, ‘আলবদর রাজাকারের সন্তানেরা এবং স্বাধীনতাবিরোধী শক্তি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে। ইউটিউব দেখলেই বুঝতে পারবেন, আমার বিরুদ্ধে কী ধরনের চক্রান্ত চলছে। আমি বাঁচব কি না, এই চাপ সহ্য করতে পারব কি না, আল্লাহই জানেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।’
তবে সব ষড়যন্ত্র ও অপপ্রচারের অবসান ঘটবে এবং সত্যের জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফজলুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের জয় হবে, পরাজয় হবে স্বাধীনতাবিরোধী শক্তির।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে তারেক রহমান সত্য মিথ্যা বুঝতে পারবেন। তাঁর বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রেরও বিচার করবেন বলে আশা করেন তিনি।
বক্তব্যের শেষ দিকে ফজলুর রহমান বলেন, ‘আমি মনে করি, সত্যের জয় হবে, মিথ্যার পরাজয় হবে।’
মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান
মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয় পর্বতসম চাপ সহ্য করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। নিজের
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
এই বিভাগের আরও খবর
গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল
২৮ নভেম্বর, ২০২৬
পাটুরিয়া ঘাটে সরকারি চালবোঝাই ৬ ট্রাক জব্দ, পালিয়ে গেল একটি!
২৮ নভেম্বর, ২০২৬
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি
২৮ নভেম্বর, ২০২৬
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
২৮ নভেম্বর, ২০২৬
বাবুর অনিয়মে নতুন আরসি ফুডের প্রশ্রয়, ব্যবস্থা না নিয়ে দায় এড়ানোর অভিযোগ
২৮ নভেম্বর, ২০২৬
-
গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল
-
পাটুরিয়া ঘাটে সরকারি চালবোঝাই ৬ ট্রাক জব্দ, পালিয়ে গেল একটি!
-
গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি
-
রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১
-
সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা
-
বাবুর অনিয়মে নতুন আরসি ফুডের প্রশ্রয়, ব্যবস্থা না নিয়ে দায় এড়ানোর অভিযোগ
-
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লোকজন ভেবে হামলা, গাড়ি থেকে ইসলামী বক্তা বলছিলেন ‘আল্লাহ বাঁচাও, ডাকাত’
-
মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান
-
গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
-
রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন