রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো বায়তুল মোকাররমের সাবেক খতিবকে

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৮:৫২:২৬
ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামকে মিম্বর থেকে নামিয়ে দেওয়া, মুসল্লিদের ওপর হামলা, অর্থ ছিনিয়ে নেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শেষে এদিন রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়। এ সময় তার জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম শাখার পরিদর্শক মো. হাবিবুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিন ঘটনার দিন বায়তুল মোকাররমে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। তার দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, মামলায় ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাদের পরিচয় ও ঠিকানা শনাক্তের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়ায় আসামিকে কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।

গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে বায়তুল মোকাররমে খুতবা পাঠ করছিলেন ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী। এ সময় রুহুল আমিনসহ কয়েকজন সেখানে গিয়ে তাকে মিম্বর থেকে টেনে নামান এবং মাইক কেড়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, এ ঘটনায় বাধা দিতে গেলে এক মুসল্লির চোখে লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে তার চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া হামলায় আরও ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এক মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নেওয়া এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় প্রবাসী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। এতে রুহুল আমিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন মুফতি রুহুল আমিন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর তিনি আলোচনায় আসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন তিনি।

সদ্য সংবাদ/এজে
​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি