প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

স
সদ্য সংবাদ ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬ ১৯:১৫:৩০
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীর জন্য ২০২৭ সাল থেকে দুপুরের খাবার বা মিড ডে মিল কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, শিশুদের অপুষ্টি দূর করা এবং স্কুলে উপস্থিতি বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান জানান, বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চলমান কার্যক্রমের পরিধি বাড়িয়ে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

শিশুদের খাবারের পুষ্টিমান ও গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে বিদ্যালয়ের খাবার তদারকিতে মায়েদের সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্য ব্যবহারের পরামর্শ দেন। খাবারকে আরও পুষ্টিকর ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। প্রতিযোগিতায় ৩০০টি রেসিপি থেকে নির্বাচিত সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় হন আবু আব্দুল্লাহ এমডি সিয়াম এবং তৃতীয় স্থান অর্জন করেন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হয়।

বক্তব্যে শিশুদের পুষ্টি পরিস্থিতির প্রসঙ্গ তুলে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ খর্বতার শিকার। এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ ও বৈচিত্র্যময় খাবার নিশ্চিত করার পাশাপাশি মা ও শিশুর পুষ্টি বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং অপুষ্টি দূর করতে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, উন্নত জাতের ধান ও রোগ প্রতিরোধী আলুর চাষ এবং কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুনের চাষ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

কৃষির আধুনিকায়নে সেচব্যবস্থার উন্নয়ন, খাল খনন, জলাবদ্ধতা নিরসন এবং অনাবাদি জমি চাষের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে নতুন প্রজন্মকে কৃষিকাজে আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি সদ্য. রাজধানীর পাঁচ স্থানে ৬ ককটেল বিস্ফোরণ, আটক ১ সদ্য. বাংলাদেশ থেকে ভারতে অর্ডার চলে যাচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর সদ্য. আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ সদ্য. ‘আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরতে পারবেন না শেখ হাসিনা’ সদ্য. ভারতও হাসিনার পাগলামি বুঝতে পারছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. সিদ্ধিরগঞ্জে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা সদ্য. হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন সদ্য. গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী সদ্য. মুক্তিযুদ্ধের কথা বলায় হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান সদ্য. গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি