রাজধানীজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৪:২৫:০৭
ছবি: সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬১৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন। বাকি ৫০৭ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট, পিকেট ডিউটি এবং পুলিশের মোবাইল টিমের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ফুট পেট্রোলের মাধ্যমেও বিভিন্ন এলাকায় নজরদারি চালানো হচ্ছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, শুধু রাজধানীতে অবস্থানরত অপরাধীদের নয়, ঢাকার বাইরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পর যারা এখানে এসে আত্মগোপন করেছে, তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। এ লক্ষ্যে বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়াজ মেহেদী বলেন, ঢাকা বর্তমানে যথেষ্ট নিরাপদ রয়েছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির এই বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন সদ্য. ছয় দিনের সফরে আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. এবার একযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বদলি সদ্য. জ্বালানি সরবরাহ, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অঙ্গীকার ট্রাম্প-শি-পুতিনের সদ্য. রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলন গ্রেপ্তার সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি