নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৭:৪৩:০০
ছবি: সংগৃহীত

সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার পর ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঢাকায় এসে আত্মগোপন করেছেন, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে শিগগিরই চিরুনি অভিযান চালানো হবে।

রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান নিয়াজ মেহেদী। তাঁর ভাষ্য, বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি পুলিশের টহল বাড়ানো হয়েছে। নাশকতার উদ্দেশ্যে কেউ চলাচল করলে তাকে শনাক্ত করে আটক করাই এসব তৎপরতার লক্ষ্য। এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করতে পুলিশ কাজ করছে।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৬৪টি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

একই সময়ে ঘটনাস্থল থেকে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নিয়াজ মেহেদী বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইগুলোতে আগাম পরিকল্পনার অংশ হিসেবে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া অনলাইন জগতেও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, মাঠপর্যায়ে পুলিশের সার্বিক প্রস্তুতি রয়েছে এবং নাশকতার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাঁর বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ