আসন্ন বড়দিন বা ক্রিসমাস উৎসব উদ্যাপন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ৩ কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছরের তুলনায় এবার অনুদানের পরিমাণ এক কোটি টাকা বাড়ানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
গত বছর বড়দিন উদ্যাপনের জন্য এ খাতে দুই কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে তিন কোটি টাকা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সদ্য সংবাদ/এজে