গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১০:৩১:১২
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা।

বুধবার (১৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এ কার্যক্রম তদারকিতে বিজিবি সদর দপ্তরে চালু রয়েছে বিশেষ মনিটরিং সেল।

নজরদারি জোরদার করতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজিবি জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই নজরদারির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ