স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না: মীর শাহে আলম

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৮:৩৮:৩০
ছবি: সংগৃহীত

একই পরিবারের স্বামী ও স্ত্রী দুজনের চাকরি করার বিষয়ে নিজের ব্যক্তিগত অভিমত জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, তা তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না। এর কারণ হিসেবে সন্তানদের বেড়ে ওঠায় এর প্রভাবের কথা উল্লেখ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, পরিবারের দুজন সদস্য চাকরি করলে সন্তানদের ওপর তার সরাসরি প্রভাব পড়তে পারে। তবে নারীদের ভূমিকা শুধু সন্তান লালন-পালনের মধ্যে সীমাবদ্ধ—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। সন্তান অন্য কেউও বড় করতে পারেন, কিন্তু বাবা-মায়ের সান্নিধ্যে বেড়ে ওঠার অভিজ্ঞতা শিশুর মানসিক বিকাশ ও মূল্যবোধ গঠনে ভিন্ন মাত্রা যোগ করে বলে মনে করেন তিনি।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, একই পরিবারের স্বামী-স্ত্রী দুজন চাকরি করলে তার আপত্তি নেই। তবে পরিবারের একজন চাকরি করলে তা ভালো হয় এটি তার একান্ত ব্যক্তিগত মত। গণমাধ্যমে বক্তব্যটি যেন ভিন্নভাবে উপস্থাপিত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।

অনুষ্ঠানে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী। এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী