নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-অর্থমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬ ২৩:২২:১৭
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা পর্যালোচনার জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই দিন এ বিষয়ে সরকারি গেজেটও প্রকাশ করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা এবং সেগুলো নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি। এ ছাড়া ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ দেবে তারা।

সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালু, বিদ্যমান ভাতার হার কমানো বা বাড়ানো এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ পেশ করবে কমিটি।

কমিটির কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।​


সদ্য সংবাদ/ এরআর

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-অর্থমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-অর্থমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী