চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রীকে বিএনপির শুভেচ্ছা, কৃষি কার্যক্রম পরিদর্শন

চ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (মো. তুহিন)
৫ নভেম্বর, ২০২৬ ২৩:১৮:১৯

চাঁপাইনবাবগঞ্জ সফর উপলক্ষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতারা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানান।

পরে দুপুর ৩টার দিকে কৃষিমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা ও বাবুডাইং এলাকায় কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। ক্রমবর্ধমান চাহিদা পূরণে প্রতিটি ইউনিয়নে সার ডিলারের সংখ্যা দুইজন থেকে বাড়িয়ে তিনজন করা হয়েছে। চলতি মাসেও চাহিদা অনুযায়ী সারের সরবরাহ বাড়ানো হয়েছে।

সার ডিলারদের অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সেবা প্রদানে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।

পরিদর্শনকালে স্থানীয় কৃষকদের গ্রীষ্মকালীন বিষমুক্ত টমেটো চাষসহ আধুনিক কৃষি কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় আমবাগানের ফাঁকা জমিতে সাথি ফসল হিসেবে আদা চাষের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমগাছের মধ্যবর্তী ফাঁকা জায়গায় আদা চাষ সম্প্রসারণ করা গেলে একদিকে আদার আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কৃষিকে পূর্ণাঙ্গ স্বাবলম্বী ও রপ্তানিমুখী করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। কৃষির উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনাও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্যসচিব আলহাজ রফিকুল ইসলাম, বিএনপি নেতা ওবাইদুল পাঠানসহ জেলার কৃষি ও মৎস্য বিভাগের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-অর্থমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-অর্থমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী