যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

য
যশোর প্রতিনিধি (ইমরান হোসেন রাজ)
৫ নভেম্বর, ২০২৬ ২৩:১৪:৩৬
ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যশোরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে ডিজিটাল মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এ ছাড়া বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, শিশু-কিশোর, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

এ আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং স্লোগান ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি নতুন প্রজন্মের জন্য ক্রীড়াকে সম্ভাবনাময় পেশা হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে তিন দলের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


​সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-অর্থমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-অর্থমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. মন্দির কমিটির স্বাক্ষর জাল করে চাল আত্মসাতের অভিযোগ খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হকের বিরুদ্ধে সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী