কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি

ক
কুবি প্রতিনিধি
৫ নভেম্বর, ২০২৬ ২২:১৫:১২
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন এবং অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন কুকসু প্রতিষ্ঠা আন্দোলনের নেতারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাঁরা এ স্মারকলিপি দেন। এতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করতে দ্রুত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিত্বের সুযোগ সীমিত রয়েছে। ফলে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া উত্থাপন, অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিনিধিত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে।

এতে কুকসুর খসড়া গঠনতন্ত্র দ্রুত পর্যালোচনা ও অনুমোদন, নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সময়সূচি প্রকাশ, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন ইফতি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক প্রতিনিধিত্বের শূন্যতা দূর করতে আমরা অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন দাবি করছি। দ্রুততম সময়ে গঠনতন্ত্র অনুমোদন ও বাস্তবায়ন করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হোক।”

তিনি আরও বলেন, “কুকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের স্বার্থ নয়, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার। তাই আর কোনো বিলম্ব না করে দ্রুত কুকসু নির্বাচন আয়োজনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, “ছাত্র সংসদ নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের যৌক্তিক দাবি। এটি একটি গণতান্ত্রিক অধিকারও। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরাই কেবল প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে পারেন। আমরা চাই, অবিলম্বে কোনো ধরনের বিলম্ব না করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা হোক।”​


সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট সদ্য. ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সদ্য. বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণের বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সদ্য. শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশ সদ্য. ‘তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সব মন্ত্রণালয়ের মন্ত্রী’: নাহিদ ইসলাম সদ্য. এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন সদ্য. কক্সবাজারে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার সদ্য. আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো সদ্য. শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সদ্য. প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হলো ৬ টাকা ৩২ পয়সা সদ্য. নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থন দিল আরব জোট