সৌদি আরবে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১৬:২৫:২৩
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনার পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছে সরকার। আহত বাংলাদেশিদের স্বজনদের সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমজীবী নারী হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সৌদি আরবের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার পাশাপাশি যেকোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর নামে ভিসা প্রতারণা প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, ইতিমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি প্রতারণা ঠেকাতে গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রিক্রুটিং এজেন্সির পাশাপাশি কিছু ট্রাভেল এজেন্সিও বিদেশে শ্রমিক পাঠানোর কাজে যুক্ত হচ্ছে। কিন্তু শ্রমিক পাঠানো ট্রাভেল এজেন্সির কাজ নয়। এ খাতে অনিয়ম ও প্রতারণা কমাতে প্রতিটি স্তরে অনলাইন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হবে।

আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শের পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টিও মন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী